অন্ডালে এসটিএফ-এর বড় সাফল্য, অস্ত্র ব্যবসায়ী ‘চানা’ ধরা পড়ল বিপুল আগ্নেয়াস্ত্রসহ
বাংলা ভারত :মনতোষ ভট্টাচার্য়, আসানসোল : অন্ডাল রেলস্টেশনের কাছে গোপন সূত্রে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই অভিযানে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আশরাফুল আনসারি ওরফে ‘চানা’-কে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি বিহারের বাঁকা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, পিস্তল, বন্দুক ও গুলি-সহ একাধিক মারাত্মক অস্ত্র জব্দ করা হয়েছে। এসটিএফ জানিয়েছে, এই অভিযান বড় অপরাধমূলক ঘটনা রোধ করতে সাহায্য করেছে এবং ধৃতের সহযোগীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
